মাঘের শুরুতে শহরে দখিনা বাতাসের আগমনে প্রকৃতিতে শীতের বিদায়বেলার আয়োজন অুনভব করা যাচ্ছে। সময়টা এমন যে, দুপুর গড়াতেই গরম পোশাকে অস্বস্তি বোধ করছেন কেউ কেউ। আবার সন্ধ্যা নামতেই হিম হিম ঠাণ্ডায় কাবু হয়ে যাচ্ছেন অনেকে। তাই দরকার এমন পোশাক যা ক্যারি করতেও সমস্যা হবে না, স্টাইলও করা যাবে।
এমব্রয়ডারি করা জ্যাকেট: উলের তৈরি সোয়েটার বা জ্যাকেট পরলে অনেকের র্যাশ বের হওয়ার সমস্যা দেখা দেয়, এমনকি গায়ে চুলকুনিও হয়। তারা মেরিনো জ্যাকেট ট্রাই করতে পারেন। কারণ, মেরিনো সাধারণ উলের থেকে আলাদা। এটি ন্যাচারাল ফ্যাব্রিক। ফলে ত্বকে কোনো র্যাশ হওয়ার কোনো আশঙ্কা একবারেই থাকে না।
টুইড জ্যাকেট: সিম্পল অথচ স্টাইলিশ শীতপোশাক ফ্যাশন করতে চান তাহলে টুইড জ্যাকেট পরতে পারেন। তবে টুইড জ্যাকেট শুধুমাত্র জিন্স, টপ বা স্কার্টের সঙ্গে না, চাইলে আপনি শাড়ির সঙ্গেও পরতে পারেন। শুধু পোশাক অনুযায়ী মেকআপ, হেয়ারস্টাইল আর সঠিক গয়না বেছে নিতে হবে।
শাল কোট: নাগরিক কর্মব্যস্ত জীবনে অনেকের পক্ষেই শাল গায়ে দেওয়া আর সেটা ঠিকভাবে ক্যারি করাটা একটা ঝক্কির কাজ। তাই শালের বদলে শাল কোট পরে দেখতে পারেন। শাল গায়ে দেওয়াও হবে আবার একই সঙ্গে বার বার কাঁধ থেকে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকবে না। তাছাড়া এই পোশাকটি আপনাকে ঠাণ্ডায় উষ্ণ রাখবে আবার অন্যদিকে স্টাইলিশ লুকও এনে দেবে।
