মাদকমুক্ত সমাজ গড়তে বইমেলার বিকল্প নেই --------মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন— রফিক, সালাম, বরকত জব্বারের বুকের তাজা রক্ত দিয়ে আজ বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষায় প্রতিবছর হাজার হাজার বই-পুস্তক প্রকাশিত হচ্ছে। বইমেলা হচ্ছে। মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে বইমেলার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার সমাপ্তি উপলক্ষে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, লোকসাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান প্রমুখ।