সিরাজগঞ্জে মনির তালুকদার নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
মনির তালুকদার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামের নজরুল তালুকদারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রবিবার রাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে কালিয়া হরিপুর জমিদার বাড়িতে যাচ্ছিলেন মনির। কালিয়া হরিপুর রেললাইন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিকশার যাত্রীদের নামিয়ে দিয়ে মনিরকে তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে রেললাইনের ওপর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
ইত্তেফাক/ইউবি
