শাবির ঘটনায় জবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:৫৩

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আদালত সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ করে তারা।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের  মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা সাইফুল হক তাজ, নাহিদ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, নাছিম উদ্দিন, ওয়াহিদুজ্জামান তুহিন, শাহরিয়ার হোসেন, জামাল সাগর, নূরনবী, মোহাম্মদ জাহিদ, তৌহিদ চৌধুরী প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম