কয়রায় হরিণ ধরার ফাঁদসহ আটক ৩

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২:৫৫

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ আড়ুয়া শিবসার নদীর মারকীরখাল এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা হরিণ ধরার ফাঁদসহ তিন শিকারিকে আটক করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় হরিণ ধরার ফাঁদ, নৌকাসহ অন্যান্য মালামাল আটক করা হয়।

আটক তিন জন হলেন, পাইকগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান, মইদুল সরদার ও রহিম গাজী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর