নোবিপ্রবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১:৫৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে।

শুক্রবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য সকল  পরীক্ষা স্থগিত থাকবে। তবে অনলাইনে ক্লাসসমূহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, সশরীরে সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমাদের শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয় সেজন্য অনলাইন ক্লাস চলবে। দুই সপ্তাহ পরে করোনা পরিস্থিতি কেমন থাকে তা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইত্তেফাক/এসটিএম