ঢাকার টানা ২ পরাজয়, জয়ে ফিরলো চট্টগ্রাম

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:৩২

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছিল মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু হারের বৃত্ত থেকে বের হতে পারলো না ঢাকা। ৩০ রানে ঢাকাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল সাগরিকা পাড়ের দলটি।

শনিবার (২২ জানুয়ারি) শের-ই বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার সামনে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। সর্বোচ্চ ৪১ রান করেছেন উইল জেকস। এছাড়া বেনি হাওয়েল ৩৭, সাব্বির রহমান ২৯ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৫ রান করেন।

জয়ের জন্য খেলতে নেমে নাসুম আহমেদের যাদুকরি বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন মিনিস্টার ঢাকা। ১ বল বাকি থাকতে ১৩১ রানে অলআউট হয় তারা। ফলে ৩০ রানের জয় পায় চট্টগ্রাম। দলের হয়ে তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেন। চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম চারটি এবং নাসুম আহমেদ তিনটি উইকেট নেন।  

 

ইত্তেফাক/ইউবি