ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলায় নতুন করে ১৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ করোনা ইউনিটের ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৭ জনের মধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
