সুনামগঞ্জে স্কাউট ভবন উদ্বোধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২১:৪৯

সুনামগঞ্জ জেলা স্কাউট ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে পৌর শহরের জেল রোডে ফিতা কেটে নতুন ভবনটির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনের পর স্কাউটস ভবনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস কমিশনার মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি  দেওয়া ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ,  দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাহের আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ ও দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সুনামগঞ্জ জেলা স্কাউটস নতুন ভবনে যাত্রা শুরুর মাধ্যমে আরও অনেকদূর এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহসভাপতি  আবদুল্লাহ আল নোমান, আমবাড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, জেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক কানন বন্ধু রায়, সদর উপজেলা স্কাউট কমিশনার মো. গিয়াস উদ্দিন, সম্পাদক নূরুল আনোয়ার মো. ফেরদৌস, শহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম, সদর উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আবুল কাশেম আজাদ প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম