মোংলায় হরিণের পাঁচটি চামড়াসহ আটক ১

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৩:৫২

মোংলার দিগরাজ এলাকা থেকে হরিণের পাঁচটি চামড়াসহ আল আমিন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব| 

মঙ্গলবার রাত ১০টায় হরিণের চামড়াসহ তাকে আটক করে র‍্যাব-৬ সদস্যরা| সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী সদস্য আল আমিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামে| 

র‍্যাব-৬-এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাবাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়| আটক বন্যপ্রাণী পাচারকারী দলের সদস্য আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ থানায় হস্তান্তর করা হবে|

 

ইত্তেফাক/এমএএম