ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:২২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। মারা যাওয়া অপর তিনজনের উপসর্গ ছিল।

হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫১ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

ইত্তেফাক/কেকে