কালীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৭

কালীগঞ্জ (গাজীপুর):গতকাল কালীগঞ্জে সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান, ভূগোল, কম্পিউটার, গার্হস্থ্য, কৃষি, চিত্রমেলা ও শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। মেলা চলবে চারদিন। সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেভাঃ ফাদার জয়ন্ত এস গমেসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাসার চন্দন বেনেডিক্ট গমেজের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়                —ইত্তেফাক