প্রধানমন্ত্রী অগ্নিকান্ডে আহতদের দেখতে ঢামেকের বার্ন ইউনিটে যাবেন আজ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকবাজারের চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের খোঁজ-খবর নিতে আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন।

গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।