থেরেসা মে’র পদত্যাগ চান সিনিয়র মন্ত্রীরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৮

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগ চান সিনিয়র মন্ত্রীরা। তারা মনে করেন, আগামী মে মাসে স্থানীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগ করা উচিত। এরপর ব্রেক্সিট ইস্যুতে অন্য কোনো নেতার সমঝোতার উদ্যোগ নেওয়া উচিত। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান গতকাল জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া পক্ষের মন্ত্রীরাই থেরেসা মে’র পদত্যাগ চান। এর আগে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট প্রক্রিয়ায় উপদেষ্টাদের চেয়ে রাজনীতিকদের অন্তর্ভূক্ত করার অঙ্গীকার করেছিলেন। - রয়টার্স