রাখাইনে বিনিয়োগের আহবান সু চির

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৯

রাখাইনে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। তিনি নেতিবাচক বিষয় এড়িয়ে দায়িত্বশীল ব্যবসা করার আহবান জানিয়েছেন। এই রাজ্য থেকেই নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। গতকাল নাপালি সৈকতে এক বিনিয়োগ মেলায় দেওয়া বক্তব্যে অং সান সু চি রাখাইনে সহিংসতার কথা বলেননি। আবার রোহিঙ্গা শব্দটিও উল্লেখ করেননি। তিনি মিয়ানমারকে বিনিয়োগবান্ধব করার অঙ্গীকার করেন। -রয়টার্স