৪০০ মিটার নিচে পড়ে গেলো বাস, নিহত ১১ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২২:০০

বলিভিয়ায় শনিবার (২৯ জানুয়ারি) একটি বাস চার’শ মিটার নিচের গিরিখাতে পড়ে গেছে। এতে অন্তত ১১ প্রাণ হারিয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য কোচাম্বার দিকে যাওয়া বাসটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্রাফিক বিভাগের প্রধান রেনসো এলউইস মার্কাডো জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।  

তিনি আরও জানান, দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছে তাদের মধ্যে চালকও রয়েছে।

বলিভিয়ার জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট বলছে. দেশটিতে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার ৯৬ জন নিহত হয়েছে।

ইত্তেফাক/এসআর