তিন মিনিট দেরি করায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাপানের অলিম্পিক মন্ত্রী ইয়োশিতাকা শাকুরাদা। বৃহস্পতিবার পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিন মিনিট দেরি করেন ইয়োশিতাকা শাকুরাদা।
পরে পার্লামেন্টের বাজেট কমিটির বৈঠক ৫ ঘণ্টা বয়কট করে বিক্ষোভ করেন বিরোধীরা। তারা বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় যে ইয়োশিতাকা শাকুরাদা অফিসের প্রতি দায়িত্বশীল নন।
আরো পড়ুন : ‘খারাপ মন্তব্য করতে আমরা দ্বিতীয়বার ভাবি না’
এর আগেও বিভিন্ন মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন ইয়োশিতাকা শাকুরাদা। -বিবিসি
ইত্তেফাক/ইউবি
