মাগুরায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছ। পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ইত্তেফাক/বিএএফ
