জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ডে বিচালী বোঝাই একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সোমবার সংঘটিত এ দুর্ঘটনায় পাওয়ার টিলারচালক সাব্বির আহম্মদ (২২) টিলারের নিচে চাপা পড়ে নিহত হন। নিহত সাব্বির ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
সাব্বির বিচালী কুষ্টিয়ায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। পথিমধ্যে মনোহরপুরে টিলারের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
