লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ও চার বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আজ বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-চর আবদুল্যাহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. বাবুল, বিএনপি কর্মী মো. বশির, মোশারফ হোসেন, মো. বাসার ও মো. মনির।
জানা গেছে, রাতে উপজেলা সদর আলেকজান্ডারের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি রামগতি উপজেলার চর গজারিয়ার বিভিন্ন এলাকায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পিপিএম জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
