সাত খুন: র‌্যাবের আরো ৫ সদস্য রিমান্ডে

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৪:৩৬
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাবের আরো পাঁচ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন এবং আবু তৈয়্যব। গ্রেফতারকৃতরা র‌্যাব-১১ সদস্য।
 
আজ বুধবার সকাল নয়টার দিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে বিচারক আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুনের ঘটনায় করা দুটি মামলাতেই আটজনকে গ্রেফতার করে তদন্ত তদারক সংস্থা ডিবি। পরে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে গ্রেফতারকৃতরা এক কাজ করতে বাধ্য হয়েছেন বলে জবানবন্দিতে স্বীকারোক্তি দিয়েছেন।
ইতিমধ্যে র‌্যাব-১১ এর সাবেক তিন কমকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।