নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৫:৪০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার অতিরিক্ত দায়রা ও জজ মো. আব্দুল হামিদ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- দুর্গাপুরের রামনগর বালুচর গ্রামের সাহেব আলী, ফুলপুর গ্রামের জালাল ও কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের হাছু।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন তিনি।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদির ভূইয়া বলেন, আসামিরা ১৯৯৮ সালের ১২ জানুয়ারি রাতে দুর্গাপুরের আলমপুর গ্রামের আমজাদ হোসেনকে হত্যা করেন।