অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এদেশের গণতন্ত্রের ওপর হামলা, হরতাল ও অবরোধ নৈরাজ্য বন্ধ করা হবে। শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।