ফেনীর সোনাগাজীর ভূঞারহাট এলাকা থেকে দুইটি রিভলভার, ১২ রাউন্ড গুলি, ২৪টি চকলেট বোমা, ১০টি রামদা, নয়টি গুলি রাখার ব্যারেল, নয়টি ছুরি এবং একটি বেল্ট উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে ফেনী র্যাব-৭ অভিযান পরিচালনা করে। এ সময় খোকন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
