প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর থেকে তুং হাই নিটিংয়ের শেয়ার লেনদেন শুরু হবে বলে আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ‘এন’ ক্যাটাগরির আওতায় এ শেয়ারের লেনদেন শুরু হবে। এর আগে গত ১৪ আগস্ট তুং হাই নিটিংকে স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন করার অনুমোদন দেয় ডিএসই। গত ১৯ জুন তুং হাই নিটিং অ্যাইমব ডাইং লিমিটেডের আইপিও লটারি অনুষ্ঠিত হয়। এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) এ কোম্পানিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।
তুং হাই নিটিং শেয়ারবাজারে ৩ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি চলতি মূলধন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকের ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ১৩ দশমিক ৭৩ টাকা।
ইঅ/চৌফে/শ১৫২
