মেহেরপুরের গাংনী উপজেলা শহরে নির্মাণাধীন শফি টাওয়ার থেকে আজ সোমবার সকাল আটটার দিকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার এসআই শংকর ঘোষ জানান, সকালে নির্মাণাধীন শফি টাওয়ারের ৫তলা ভবনের নিচ তলায় কাজ করার সময় একটি ব্যাগের মধ্যে বোমা দুটি নজরে পড়ে নির্মাণ শ্রমিকদের। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা দুটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে থানায় নেয়া হয়েছে।
এর আগে রবিবার টাওয়ার মালিক সিরাজুল ইসলামের কাছে মোবাইলে কমিউনিস্ট পার্টির পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে।
পুলিশের ধারণা, চাঁদা না দেয়ায় আতঙ্ক ছড়াতে বোমা রাখা হয়েছে।
