এবার মোনাকোর স্ট্রাইকার রামাদেল ফ্যালকাওকে দলে টানল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ সোমবারই তার ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার কথা। সেখানে মেডিক্যাল সম্পন্ন হওয়ার পর চুক্তি হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
আপাতত এই মৌসুমের জন্য এক চাঞ্চল্যকর চুক্তির মাধ্যমে ফ্যালকাওকে দলে টানছে ইলিংশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সম্প্রতি দলটি কোনোভাবেই জয়ের ধারায় ফিরতে পারছে না। গত সপ্তাহে তারা ব্রিটিশ রেকর্ড ভেঙে দলে নিয়েছে আর্জেন্টাইন উইংঙ্গার ডি মারিয়াকে। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদ থেকে আনা ঐ তারকা ফুটবলার ম্যানইউয়ের পক্ষে একটি ম্যাচও খেলেছেন। তারপরও দলকে জয় এনে দিতে পারেননি ক্লাবটির নতুন কোচ ফন গাল। তাই তাড়াহুড়ো করেই এবার ফ্যালকাওকে দলে টানল ম্যানইউ।
হাটুর ইনজুরির কারণে গত মৌসুমের শেষ দিকে এবং বিশ্বকাপেও খেলতে পারেননি কলম্বিয়ান তারকা স্ট্রাইকার ফ্যালকাও। গোল.কমের খবরে বলা হয়, ফ্যালকাওয়ের জন্য এই মৌসুমে ১২ মিলিয়ন ইউরোর বেশি খরচ করছে।
