ঘাম ঝরিয়েই জিতল বার্সা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২২

মৌসুমের প্রথম ম্যাচে এলিচিকে উড়িয়ে দিয়ে দূরন্ত সূচনা করেছিল মেসির বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে ঘাম ঝরিয়েই জিততে হলো লুইস এনরিকের দলকে।

 

রবিবার স্বাগতিক ভিয়ারিয়ালের বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মাঠের দখলে এগিয়ে থাকলেও গোল পেতে ৮১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মেসিদের। প্রথমার্ধের ২৮ মিনিটে মেসির একটি নীচু ফ্রি কিকটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে দারুণ একটি গোলের সুযোগ সৃষ্টি করে। সেই যাত্রায় ভিয়ারিয়ালে জাল অক্ষত রাখেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে উল্টো দারুণ একটি সুযোগ সৃষ্টি করে স্বাগতিকরা।


অবশেষে মেসির অসাধারণ পাস থেকে বার্সাকে প্রথম ও জয় সূচক গোলটি এনে দেন বদলি খেলোয়াড় রামিরেস।