বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তিনি কুচকির ইনজুরিতে ভুগছেন বলে সোমবার নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলেনা। বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।
রবিবার ভিলারিয়ালের বিপেক্ষ অনুষ্ঠিত ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে বার্সেলোনা। নিজস্ব ওয়েবসাইটে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, ‘এ কারণে মেসিকে নিয়ে আগাম সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণ করেছে বার্সেলোনা। যে কারণে রোমে আয়োজিত ‘বিশ্ব শান্তির’ প্রচরণামূলক ফুটবল ম্যাচেও অংশ নিতে পারছেন না মেসি। সেই সঙ্গে অংশ নিতে পারবেন না জার্মানি বনাম আর্জেন্টিনার মধ্যকার ফিরতি ‘বিশ্বকাপের ফাইনাল’ খ্যাত প্রদর্শনী ম্যাচেও।’
