ডিএসইর ৫২ ভাগ লেনদেন চার খাত ঘিরে

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩৩
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই’র লেনদেনের ৫২ ভাগই হয়েছে মাত্র চারটি খাত ঘিরে। বস্ত্র খাতে লেনদেন হয়েছে ৮০ কোটি টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারিং, ওষুধ ও জ্বালানি খাতে লেনদেন হয়েছে মোট ১৯ কোটি টাকা। সব মিলিয়ে এ চার খাতে আজ লেনদেন হয়েছে ডিএসই’র মোট লেনদেনের প্রায় ৫২ ভাগ।
এদিকে প্রথম লেনদেনের দিনে তিনগুণ দরে লেনদেন হয়েছে তুং হাই নিটিংয়ের শেয়ার। ১০ টাকা ফেসভ্যালুর এ শেয়ারটি আজ  সর্বশেষ লেনদেন হয়েছে ৩০ টাকায়। এদিন ডিএসইতে শেয়ারটির দর সর্বনিম্ন সাড়ে ২৭ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ৩৩ টাকায় লেনদেন হয়। দিনভর এ কোম্পানির ৯৩ লাখ ৯১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৬৫ লাখ ২০ হাজার ২০০ টাকা।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০১ কোটি ৪৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৫৩ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২০৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, সমপ্রতি অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। দর বাড়ার কারণ জানতে চাইলে এ জবাব দিয়েছে ম্যারিকো কর্তৃপক্ষ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত তিন কার্যদিবস ম্যারিকোর শেয়ার দর বেড়েছে ১৩৩ টাকা বা ১৩ দশমিক ৩ শতাংশ।