রোনাল্ডোর বন্ধুত্বের জন্যই রিয়াল মাদ্রিদে ছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ডি মারিয়া। সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এই আক্রমণাত্মক মিডফিল্ডার জানিয়েছেন, গত বছরই তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু রোনাল্ডোর বন্ধুত্বের জন্যই সম্ভব হয়নি।
ইএসপিএন রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা সত্য যে আমাদের মাঝে সত্যিই গভীর এক সম্পর্ক আছে। তাকে ধন্যবাদ জানাতেই গত বছর আমি রিয়াল মাদ্রিদে ছিলাম।
সম্প্রতি ব্রিটিশ রেকর্ড ভেঙে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যান ইউতে যোগ দিয়েছেন ডি মারিয়া।
