আগামী বিশ্বকাপে সমস্যায় পড়বে স্পিনাররা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৮



আগামী বছর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য দলগুলো ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করলেও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইকেল হাসি মনে করছেন স্পিনাররা এ মেগা ইভেন্টে খুব বেশি ভুমিকা রাখতে পারবে না এবং পাকিস্তানের সাঈদ আজমল এবং ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইনের মত ‘মাস্টার স্পিনারদের’ সফল হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে।
‘মি: ক্রিকেট’ খ্যাত হাসি বলেন, ‘অস্ট্রেলিয়াতে ওয়ানডে ক্রিকেটের জন্য আমাদের অনেক ফ্লাট উইকেট আছে এবং নিশ্চই নিউজিল্যান্ডেও। নিউজিল্যান্ডের মাঠ গুলো খুবই ছোট এবং এখনকার ফিল্ডিং বাধ্যবাধকতার নিয়মানুযায়ি বৃত্তের মধ্যে আপনি চার জন ফিল্ডার রাখতে পারছেন। ওয়ানডে ক্রিকেটে এখানে এবং নিউজিল্যান্ডে ব্যাটিং পাওয়ার প্লে উপড়ন্ত হার্ড হিটার ব্যাটসম্যানরা স্পিন বোলারদের অনেক বেশী কঠিন ঝামেলায় ফেলতে পারে।’