প্রকাশিত হচ্ছে শচীনের আত্মজীবনী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৭
ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারের আত্মজীবনীমূলক বই প্রকাশিত হতে যাচ্ছে। আগামী ৬ নভেম্বর ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ শিরোনামের বইটি প্রকাশিত হবে বলে নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন তিনি। সূত্র: জি-নিউজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজ শেষে গত বছরের নভেম্বরের ১৭ তারিখ টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন শচীন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিয়ারের সর্বশেষ (২০০তম) টেস্ট খেলেন তিনি।
এছাড়া ২০১৩ সালে আইপিএল থেকে ও ২০১২ সালে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে বিদায় নেন শচীন টেন্ডুলকার।