ধর্ষণ মামলায় ভারতের ধর্মীয় গুরুর সক্ষমতা পরীক্ষার নির্দেশ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৪৬
 
 
 
 
ধর্ষণ মামলায় ভারতের স্বঘোষিত ‘দেবতা’ ও আধ্যাত্মিক ধর্মীয় গুরু নিথিয়ানানদারের শারীরিক সক্ষমতা যাচাইয়ে ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এ নির্দেশ দেয়া হয়। খবর এনডিটিভির।
৩৬ বছর বয়স্ক নিথিয়ানানদাকে ২০১০ সালে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করা হয়। শত শত ভক্তদের কাছে তিনি আধ্যাত্মিক গুরু বলে পরিচিত। ওই দিন আদালতে তার আইনজীবী জানান, তিনি আসলে এক শিশুর মতো। যৌন সম্পর্ক করার মতো সক্ষমতা তার নেই। এ কারণে আদালত তার কয়েক দফা ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তিনি আপিল করলে আদালত এ নির্দেশ দেয়। নিথিয়ানানদার ব্যাঙ্গালোর শহর ও প্রত্যন্ত অঞ্চলে অনেক আশ্রম রয়েছে। চার বছর আগে তিনি সেখান থেকে নিরুদ্দেশ হন। এরপর তাকে হিমাচল প্রদেশে পাওয়া যায়। ধর্ষণের মামলায় তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। সে সময়ে আশ্রমের চার সহযোগী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। এ ছাড়া একজন মার্কিন নারীও তার বিরুদ্ধে পাঁচ বছর ধরে যৌন হয়রানির অভিযোগ আনেন। যদিও তিনি তা অস্বীকার করেছেন।
 
ইঅ/চৌফে/শ১৫৭