শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনে পাইলট প্রজেক্ট পদ্ধতি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এ পাইলট প্রজেক্টের আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯০টি ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক অংশগ্রহণ করবে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৭১টি ব্রোকারেজ হাউস অংশগ্রহণ করবে। আজ বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫২৪তম কমিশন সভায় পাইলট প্রজেক্ট পদ্ধতির মাধ্যমে আইপিওর অর্থ সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে, পাইলট প্রজেক্টে ডিএসইর ১৭৪টি ব্রোকারেজ হাউসসহ ১৬টি মার্চেন্ট ব্যাংক অংশগ্রহণ করবে। নতুন পদ্ধতিতে আইপিও প্রক্রিয়া দ্রুততর হবে। পুঁজিবাজারের অর্থ মূলত পুঁজিবাজারেই থেকে যাবে। প্রাইমারি মার্কেটে চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি সেকেন্ডারি মার্কেটের গতিশীলতা বৃদ্ধিতে ও এই পদ্ধতি সহায়ক ভূমিকা রাখবে। তা ছাড়া আবেদন জমা দিতে বিনিয়োগকারীদের ঝামেলাও হ্রাস পাবে।
ইঅ/চৌফে/শ১৩৪
