বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আগামী বিশ্বকাপেও শক্ত প্রতিযোগী বলে মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সম্প্রতি স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে সিরিজ জয় নিশ্চিত করেছে ধোনিরা। এই অবস্থায় দলকে অনেক শক্তিশালী হিসেবেই দেখছেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন।
দ্যা হিন্দু পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, বর্তমান দলটি খুবই ভারসাম্যপূর্ণ। এখানে যেমন দারুণ কিছু ব্যাটসম্যান আছেন, আছে বোলিং ভ্যারিয়েশন এবং ফিল্ডাররাও দারুণ মেধাবী।
