গেইলের অর্ধশতকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:৫৮






বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভালো সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলের অর্ধশতকে স্বাগতিকরা এই শুভ সুচনা করে।শুক্রবার আর্নস ভেল গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

কিংসটাউনের এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীর।

অন্যদিকে, চার পেসার নিয়ে গড়া স্বাগতিকদের বোলিংয়ে একমাত্র স্পিনার হলেন সুলেমান বেন।