ইবোলা: সিয়েরা লিওনে বাইরে বের হতে নিষেধাজ্ঞা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৭
 
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। আজ শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৮-২১ সেপ্টেম্বর জনগণ তাদের ঘর থেকে বের হতে পারবেন না।
ইবোলায় আক্রান্তদের কাছ থেকে নতুন করে যাতে কেউ আক্রান্ত হতে পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে। এই চারদিন স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের আলাদা করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।
সম্প্রতি মাসগুলোতে সিয়েরা লিওন, লিবিয়া, গিনি এবং নাইজেরিয়ায় এখন পর্যন্ত ইবোলায় দুই হাজার ১০৫ জন মারা যায়।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, নিরাপত্ত পরীক্ষা শেষ হওয়ার পর তাদের স্বাস্থ্যকর্মীরা নভেম্বর থেকে ভ্যাকসিন প্রদান করবেন।