ডাইনোসোরের সবচেয়ে বড় ফসিল আবিষ্কার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪৪
আর্জেন্টিনার ‘লা ফেলচা’ মরুভূমিতে ডাইনোসোরের সবচেয়ে বড় আকৃতির ফসিল আবিষ্কৃত হয়েছে। খবর বিবিসির।
 
বিজ্ঞানীরা বলছেন, ৭৭ টন ওজনের ডাইনোসোরের ফসিলটির উচ্চতা ৬৫ ফুট, আর দৈর্ঘ্য ১৩০ ফুট। যা প্রায় ১২টি বড় আফ্রিকান হাতির সমান।
IMG0
 
বিজ্ঞানীদের ধারণা, মৃত্যুর আগ পর্যন্ত ডাইনোসোরটির শারীরিক বৃদ্ধি ঘটছিল। ওই অঞ্চলের পাতাগোনিয়া জঙ্গলে প্রায় ১০ কোটি বছর আগে এ প্রজাতির ডাইনোসরের বিচরণ ছিলো।
IMG1