ইবিতে ছাত্রলীগের ধর্মঘট প্রত্যাহার, একাংশের বিক্ষোভ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০৬
 
                        
 
ইসলামী বিশ্ব্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট প্রত্যহার করেছে দলটি। শনিবার বিকাল সাড়ে ৪ টায় ইবি ছাত্রলীগের আহব্বায়ক শামীম হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের ওপর পুলিশী হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।
এদিকে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ উপাচার্য পন্থী গ্রুপ বলে পরিচিত সাজন ও সজিব গ্রুপের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। এ সময় মিছিল থেকে তারা প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে ঘোষণা দেয়। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের আরেকটি অংশ। ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু ও হালিমের নের্তৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় আধা ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।
এবিষয়ে ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খান বলেন,‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে কোন বিক্ষোভ মিছিল করেনি। এবং আমরা আমাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার কওে নিয়েছি।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট পুলিশ ছাত্রলীগ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকাল ছাত্রধর্মঘটের ডাক দেয় ইবি শাখা ছাত্রলীগ। এ ঘটনায় গত ৩১ আগষ্ট ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জনককে প্রত্যাহার করা হয়েছে।