শীর্ষ আবেদনময় পুরুষ রদ্রিগেজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৪, ১৯:০৮
 
 
ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে রাতারাতি মহাতারকা বনে গেছেন কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। এবার নির্বাচিত হলেন- ২০১৪ সালের শীর্ষ আবেদনময় পুরুষ।
পিপলএসপানিয়ল ম্যাগাজিন জেসম রদ্রিগেজকে ‘আবেদনময় পুরুষ-২০১৪’ পুরস্কারে ভূষিত করেছে। বিশ্বকাপের বীরোচিত পারফরমেন্স ও ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ায় তাকে এই পুরস্কার দেয়া হয়।
এই ফুটবলার সম্পর্কে তার স্ত্রী ডেনিয়াল ওসপানিয়ার মূল্যায়ন, ‘‘সে খুবই আক্রমণাত্মক। কিন্তু আমি তার ব্যক্তিত্বটাকে খুব পছন্দ করি। যা আমি প্রকৃত অর্থেই ভালোবাসি।’’