ডি মারিয়া ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক বর্তমানে সাপে-নেউলে। এক পক্ষ কিছু বললেই অন্যপক্ষ দিচ্ছে পাল্টা জবাব। এই দুইপক্ষের মধ্যে ঝগড়াটা এখন কাঁদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছে গেছে। এবার ডি মারিয়া অভিযোগ তুলেছেন, বিশ্বকাপ ফাইনালে তাকে না খেলার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছিল রিয়াল মাদ্রিদ।
তবে রিয়ালের নিষেধাজ্ঞা নয়, ফি না থাকার জন্যই তিনি ফাইনালে খেলেননি বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন। তার না খেলার পেছনে তাই রিয়ালের কোনো হাত নেই। ডি মারিয়া বলেছেন, ‘ফাইনালের দিন বেলা ১১টার দিকে আমি চিঠিটি পাই। চিঠিতে বলা হয় আমি যেন না খেলি। কিন্তু আমি আমি নিজের সেরাটা দিয়েই প্রস্তুতি নিয়েছিলাম। ওরা কী বলেছে না-বলেছে তাতে আমার কিছু যায় আসে না।’
ডি মারিয়া আরও অভিযোগ করেছেন, আমি কখনোই মাদ্রিদ ছাড়তে চাইনি। সতীর্থদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এমনকি যখন আমি সই করি রিয়ালের সঙ্গে, তখন তিনি সেখানে হাজির থাকার প্রয়োজন বোধও করেননি।’
