জামাতের পরামর্শে হাসিনার সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন মমতা: বিজেপি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:১৪
 
 
 
 
 
 
 
জামাতে ইসলামীর পরামর্শে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বানার্জি। বিজেপির দই দিনের রাজ্য কমিটির বৈঠকে এই অভিযোগ করেছেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিনহা। অন্য দিকে, আজ রবিবার কলকাতায় এক নির্বাচনী জনসভায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন তৃণমূলের আমলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ৫ গুণ বেড়েছে। যদিও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক রামলাল বলেছেন, অনুপ্রবেশ রোধে গণতান্ত্রিক পথেই আন্দোলন চালাবে বিজেপি।
গত শনিবার থেকে কলকাতায় শুরু হয় বিজেপির দুদিনের রাজ্য কমিটির বৈঠক। সেখানে শনিবার রাতে রাহুল সিনহা বলেন, আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সম্পর্ক ভালো ছিল। কিন্তু জামাতের পরামর্শে তিনি সে সম্পর্ক নষ্ট করেছেন। দু-দেশের সম্পর্কে অন্তরায় হয়ে উঠছেন। দি-পাক্ষিক বিভিন্ন ইস্সুতে বাধা দিচ্ছেন। তাঁর অভিযোগ, জামাতের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই এসব করছেন মমতা। রবিবার বৈঠকে যোগ দেওয়ার পর এক জনসভায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করে বলেন, ভোটের রাজনীতি করতে মমতা অনুপ্রবেশ ঘটাচ্ছেন। অতীতের সব রেকর্ড ভেঙ্গে গিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ এক লাফে ৫ গুন বেড়েছে তৃনমূল কংগ্রেসের আমলে।
উল্লেখ্য, এর আগে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযোগ করে বলা হয়েছে তিস্তা-সহ বিভিন্ন ইস্সুতে বাংলাদেশের বিরোধিতা করার জন্য জামাতের কাছ থেকে টাকা পেয়েছে মমতা বানার্জির তৃনমূল কংগ্রেস। উদ্দেশ্য দু-দেশের সম্পর্কে বৈরিতা তৈরী করা। সম্প্রতি সারদা আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে ভারতের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সি বি আই জানতে পেরেছে ওই সংস্থার প্রচুর টাকা জামাতে ইসলামীর মাধ্যমে ইউরোপে পাচার হয়েছে। মধ্যস্থতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের এক নেতা।  তার পর এ দিনের বিজেপির এই মন্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ।
 

 

ইঅ/চৌফে/শ২৫৮