মিটফোর্ড হাসপাতাল সচল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৪
 
 রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নার্স ও শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মসূচি স্থগিত করেছেন। রবিবার রাত সাড়ে ৮টায় হাসপাতাল পরিচালকের আশ্বাসে  কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে প্রায় ৩০ ঘণ্টা পর সচল হলো হাসপাতাল। 
শনিবার দুপুরে হাসপাতালের নার্সরা প্রথমে ধর্মঘট শুরু শুরু করেন। আজ দুপুরে তারা ধর্মঘট স্থগিত করলেও কর্মবিরতিতে যান হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। 
ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কাজী ইফতেখার আমিন  বলেন, হাসপাতাল পরিচালক ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসে আমরা এই ধর্মঘট প্রত্যাহার করছি।