ব্যাটিং বিপর্যয়ে বাংলােদশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ২২:২৯
 
শুরুতেই বাংলাদেশের  দুই ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস আউট।  কেমার রোচের বলে স্লিপে দাঁড়ানো ব্রাভোকে ক্যাচ দেন তামিম। ১৮ রানে ফেরেন ইমরুল। জেরম টেলরের বলে  ব্রাভোর হাতে ধরা পড়েন তিনি। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯।
এই মুহূর্তে শামসুর রহমানের সঙ্গী হয়েছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের ৪৮৪ রানের পাহাড় মাথায় নিয়ে বিপর্যয়ের মধ্যে এই দুই ব্যাটসম্যান কত কী করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।