নরসিংদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৩

জেলা চক্ষু পরিচর্যা-ছানি অপারেশন কর্মসূচির আওতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচি এবং ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতাল নরসিংদীর উদ্যোগে এবং সাইট সেভার্স ও ন্যাশনাল আই কেয়ারের সহযোগিতায় আজ সোমবার নরসিংদীর পলাশ উপজেলার তালতলি বাজার ’রিক’ অফিসে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গজারিয়া ইউনিয়ন এলাকার সকল বয়সী দুঃস্থ অসহায় চক্ষু রোগীদের চিহ্নিত করে ২৫জনকে প্রাথমিক চক্ষু সেবা এবং ৪০ জনকে মনোনিত করে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাল নরসিংদীতে রেখে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপরেশন করা হয়। এ উপলক্ষ্যে সকালে তালতলি বাজারে চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন রিক এর ডিজিএম খালেদুল ইসলাম, রিক এর ম্যানেজার প্রোগ্রাম ফেরদৌসি বেগম গীতালি, সিনিয়র ম্যানেজার রিক স্বপন কুমার অধিকারী, সিনিয়র ম্যানেজার রিক আনোয়ারুল ইসলাম হিরু, রিক নরসিংদী এরিয়ার প্রশাসনিক কর্মকর্তা মো. হাসানুর রহমান টিটু, রিক গাজীপুর এরিয়া ম্যানেজার সফিকুল ইসলাম, রিক গজারিয়ার শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদিন, লায়ন্স চক্ষু হাসপাতালের কর্মকর্তা মি. ননীগোপাল, মি. সুধাংশু, সাইট সেভার্সের গোলাম জাকারিয়া, পাচদোনা ইউনিয়ন প্রবীর কমিটির সভাপতি হাজী মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও কোষাধ্যক্ষ মো. আরজু মিয়া।