তিন ওয়ানডেতেই রান খরায় ভুগেছে বাংলাদেশ দল। বিশেষ করে টপ অর্ডার থেকে একেবারেই রান আসেনি ওয়ানডে সিরিজে। ফলে টেস্টে টপ অর্ডার, তথা ব্যাটিং নিয়ে একটা দুশ্চিন্তা থাকা স্বাভাবিক ছিল। সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে পেরেছেন ব্যাটসম্যানরা। টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচের প্রথম দিনে রান বন্যা করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
চার ব্যাটসম্যানের অবসর নিয়ে নেওয়ার এই ইনিংসে দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৪১১ রান তুলেছে বাংলাদেশ দল। পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন সাদমান ইসলাম, লিটন দাস, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি প্রথম শ্রেণির স্বীকৃত ম্যাচ নয়। তাই দুই দল স্কোয়াডের সবাইকে ব্যাটিং বা বোলিং করাতে পারবে। ফলে এটা একেবারেই নিজেদের যাচাই করে দেখার একটা সুযোগ ছিল।
আগে ব্যাট করা বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ৩০.৫ ওভারে ১১৩ রান তুলে ফেলেন তারা। ৮৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করে তামিম আউট হওয়াতে এই জুটি ভাঙে। তামিম ফিফটি না পেলেও তরুণ ওপেনার সাদমান সেই আফসোস নিয়ে ফেরেননি। তিনি ১১৩ বলে ৯টি চারে সাজানো ৬৭ রানের ইনিংস খেলেন। ১ উইকেটে ১১৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
টপ ও মিডল অর্ডারে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন কেবল মুমিনুল হক। তিনি ৩০ বলে ২০ রান করে ফেরেন। এরপর লিটন দাস ও সৌম্য সরকার আবার স্থানীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। লিটন ৯১ বলে ৬টি চারে সাজানো ৬২ রানের ইনিংস খেলে অবসর নিয়ে নেন। সৌম্য সরকার ৭৫ বলে ৬টি চারের সাজানো ৪১ রানের ইনিংস খেলে অবসর নেন।
এই দুজন বিদায় নেওয়ার পর উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। দুজনই পঞ্চাশ পার করা ইনিংস খেলেন। রিয়াদ ৬৭ বলে ৫৯ রান করে অবসর নেন; তিনি ৮টি চার ও একটি ছক্কা মারেন। মিরাজ ৬৭ বলে ৫১ রান করেন; তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। ৩ উইকেটে ২৪৫ রান নিয়ে চা বিরতিতে যায় সফরকারী বাংলাদেশ দল।
বাংলাদেশ এরপরও ইনিংস ঘোষণা করে দেয়নি। নিচের দিকের ব্যাটসম্যানদের অনুশীলনের সুযোগ দিয়েছে তারা। সে সুযোগ মোটামুটি কাজে লাগিয়েছেন তাইজুল, নাঈম, রাহিরা। তাইজুল ১৬ বলে ১৪ রান করে আউট জন। নাঈম ১৯ বলে করেন ১২ রান। আর আবু জায়েদ রাহি ২৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন।
প্রস্তুতি
ম্যাচ
স্কো
র
কা
র্ড
বাংলাদেশ-১ম ইনিংস
ব্যাটসম্যান রান বল চার ছয়
তামিম ক পোপিল ব কোবার্ন ৪৫ ৮৩ ৫ ১
সাদমান ক ম্যাকক্লার ব সিয়ারস ৬৭ ১১৩ ৯ ০
মুমিনুল ক কেলি ব নাটাল ২০ ৩০ ৬ ০
লিটন অবসর অপরাজিত ৬২ ৯১ ৬ ০
সৌম্য অবসর অপরাজিত ৪১ ৭৫ ৬ ০
মাহমুদউল্লাহ অবসর অপরাজিত ৫৯ ৬০ ৮ ১
মেহেদী হাসান অবসর অপরাজিত ৫১ ৬৭ ৬ ২
তাইজুল ক নাটাল ব লকরোজ ১৪ ১৬ ২ ০
নাঈম এলবিডব্লু কোবার্ন ১২ ১৯ ১ ০
আবু জায়েদ ক পোপলি ব ভুলা ২৩ ২৬ ৪ ০
খালেদ অপরাজিত ০ ১ ০ ০
অতিরিক্ত (বা-৪, লেবা-৬, নো-৪, ও-৩) ১৭
মোট: ৯৬.১ ওভারে ৪১১/৬
নিউজিল্যান্ড একাদশ বোলিং:
মিলনে ৪-১-১৮-০, নাটাল ১৫-২-৬০-১, সিয়ারস ১৫-২-৭৭-১, লকরোজ ২৭-৫-১০৪-১, কোবার্ন ২৫.১-৪-৯২-২, ফিলিপস ৫-০-১৯-০, ভুলা ৫-০-৩১-১।
