বেনাপোলে কোটি টাকার চন্দন কাঠসহ প্রাইভেটকার আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৩:২২
ভারত থেকে চোরা পথে আসা চন্দন কাঠসহ একটি প্রাইভেটকার মঙ্গলবার রাতে বেনাপোল পুরাতন পৌরসভার অফিস ভবনের সামনে থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
২৬ বিজিবি বেনাপোল কোম্পানি সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, ভারত থেকে বিপুল পরিমাণের একটি চন্দন কাঠের চালান বাংলাদেশে এনে প্রাইভেট কারে করে বেনাপোল বাজার থেকে ঢাকায় নেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি উদ্ধারস্থলে অভিযান চালিয়ে ৯ পিস চন্দন কাঠসহ একটি প্রাইভেটকার আটক করা হয়। যার বাজার মূল্য ১ কোটি টাকা। আটক মালামাল বেনাপোল কাস্টমস্ হাউসে জমা দেয়া হয়েছে।