দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৫৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামে পুকুরে ডুবে নাহিদ (৬) নামে প্রথম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে কৈপাল গ্রামের নাহারুল ইসলামের ছেলে এবং তারাগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
 
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানায়, আজ বুধবার সকাল ১০টার দিকে নাহিদ তাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় পা পিছলে সে পুকুরের মধ্যে ডুবে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।