সিংড়ায় ১৪৫৫ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:০৯

নাটোরের সিংড়ায় র‌্যাবের অভিযানে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ১ হাজার ৪৫৫ বোতল ফেন্সিডিল ও ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার ভোররাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের আটক এবং ফেন্সিডিল ও ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলো লক্ষীপুরের শ্যামগঞ্জ উপজেলার মৃত শরতুল্লাহর পুত্র বাবুল (৪২) ও তার সহযোগী ঢাকার কেরানীগঞ্জ থানার মৃত তারা মিয়ার পুত্র আঃ সামাদ (৩৭)। 

র‌্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব। তল্লাশিকালে ওই ট্রাকে থাকা বস্তার মধ্যে থেকে ১ হাজার ৪৫৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ৪টি সিম কার্ড ও নগদ এক হাজার তিনশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ইত্তেফাক/নূহু